NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিশ্বকাপ দলে থাকবেন তামিম?


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৭ পিএম

বিশ্বকাপ দলে থাকবেন তামিম?

কিউইদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে রাখা হয়নি বাংলাদেশ দলের বেশ কজন নিয়মিত ক্রিকেটারকে। বিশ্বকাপকে সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছিল তাদের। এই ম্যাচগুলোতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন লিটন কুমার দাস। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে বিশ্রাম চেয়েছেন তিনি।

 
এ জন্য প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। দলের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এই বাঁহাতি ব্যাটার।

 

অধিনায়কত্ব পাওয়া সম্পর্কে মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ! ক্রিকেটার হিসেবে এটি আমার জন্য খুবই গর্বের বিষয়। সেই সঙ্গে আমার পরিবারের সদস্যদের জন্যও গর্বের ব্যাপার।

 
ক্রিকেট বোর্ড আমাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি খুবই রোমাঞ্চিত, কালকের দিনটি খুব উপভোগ করব।’

 

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে অধিনায়কত্ব করাটা চ্যালেঞ্জিং কি না সেই বিষয়েও কথা বলেছেন শান্ত।

 
তিনি বলেন, ‘চ্যালেঞ্জ না, আমার কাছে মনে হয় আনন্দের। খুব ভালো লাগছে এমন সুযোগ পেয়ে। আমি বিশ্বাস করি, আমাদের টিম একটা ভালো অবস্থায় থাকবে। ২০০৮ এ কি হয়েছিল, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করার অপশন নাই। মূল যে জিনিসটা হলো যে, কিভাবে কালকের ম্যাচটা আমরা খুব ভালোভাবে শেষ করতে পারি।
 
’ 

 

তৃতীয় ওয়ানডেতে শান্তকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার বিষয়টি রবিবার নিশ্চিত করে বিসিবি। উল্লেখ্য, বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর দ্বিতীয় ম্যাচে ৮৬ রানে জয়লাভ করেছে কিউইরা। সিরিজ বাঁচাতে হলে শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।