NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

এনডিসিতে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠান


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫২ পিএম

এনডিসিতে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠান

ঢাকা: মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স ২০২৩/২ বুধবার (২০ সেপ্টেম্বর) শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে সম্মানিত ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

আইএসপিআর জানায়, এই কোর্সে সংসদ সদস্য, সিনিয়র সামরিক ও পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক, করপোরেট নেতাসহ মোট ৩১ জন ফেলো অংশগ্রহণ করেন। 

প্রধান অতিথি তাঁর সমাপনী বক্তব্যে কোর্সটি সফলভাবে সমাপ্ত করার জন্য ফেলোদের অভিনন্দন জানান।

তিনি জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সব ফেলোর প্রতি আহ্বান জানান।

 

এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়নে নিবেদিত নেতাদের মধ্যে বঙ্গবন্ধুর দর্শন ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এই ক্যাপস্টোন কোর্স। তিনি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সহিষ্ণুতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য সব ফেলোকে অনুরোধ করেন।