NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

নাইন ইলেভেনের মতো ঘটনা আর ঘটবে না, প্রত্যাশা মোমেনের


খবর   প্রকাশিত:  ১১ নভেম্বর, ২০২৩, ১২:৪০ এএম

নাইন ইলেভেনের মতো ঘটনা আর ঘটবে না, প্রত্যাশা মোমেনের

নাইন ইলেভেনের ম‌তো ঘটনা আর ঘট‌বে না- এমন প্রত্যাশা করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমি দুঃখের সঙ্গে ৯/১১ টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞের কথা স্মরণ করছি। যে ঘটনায় ২ হাজার ৯৮৮ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল। যার মধ্যে ৬ বাংলা‌দে‌শি ছি‌লেন, এ‌দের তিনজন আমার নিজের জেলা সিলেটের।’

মঙ্গলবার টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞ নি‌য়ে দেওয়া এক বিবৃ‌তি‌তে এমনটাই স্মৃ‌তিচারণ ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃ‌তিতে মোমেন বলেন, আমরা সন্তুষ্ট যে, মার্কিন নেতৃত্বের সঙ্গে আমাদের সাম্প্রতিক আলোচনা খুব উৎসাহজনক। সন্ত্রাস নির্মূলে অনেক পদক্ষেপ নিয়েছে তারা। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতির কারণে বাংলাদেশে কোনো সন্ত্রাসী হামলা, বোমা বিস্ফোরণ, গ্রেনেড হামলায় মৃত্যুর ম‌তো ভয়ের ঘটনা ঘটেনি।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, সন্ত্রাসবাদ দম‌নে সবাইকে একস‌ঙ্গে কাজ কর‌তে হ‌বে। কোনো অজুহাতে ২০০১ থে‌কে ২০০৬ সা‌লের ম‌তো সন্ত্রাসবাদ ও মৌলবাদের কুৎসিত চেহারা দেখ‌তে চায় না বাংলা‌দেশ।