NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

ফ্রান্সের প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানাবেন শেখ হাসিনা


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৫, ০৪:১১ এএম

ফ্রান্সের প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানাবেন শেখ হাসিনা

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দ্বিপক্ষীয় সফরে আগামী রোববার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশে আসছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যাক্রোঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর নিয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তার সফর সঙ্গীদের মধ্যে থাকছেন মিনিস্টার অব ইউরোপ অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স ক্যাথরিক কোলোনা। বাংলাদেশ সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করবেন। সরকারপ্রধানের কার্যালয়ে একটি শীর্ষ বৈঠকে মিলিত হবেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। প্রধানমন্ত্রীর আয়োজনে ভোজসভায় যোগ দেবেন তিনি। দুই শীর্ষ নেতা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর এবং একটি যৌথ প্রেস ব্রিফিং করবেন বলে আশা করা হচ্ছে।

 

বিবৃতিতে আরও জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন বলে আশা করা হচ্ছে। আর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ফ্রান্সের প্রেসিডেন্টকে বিমানবন্দরে বিদায় জানাবেন।  
ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও নতুন উচ্চতায় উন্নীত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, সোমবার ম্যাক্রোঁর বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক ঘোষণায় ঢাকায় ফ্রান্স দূতাবাস জানায়, দেশটির প্রেসিডেন্ট ৯-১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি যাবেন। তারপর তিনি আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন।
ফ্রান্স দূতাবাস বলছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুতবেগে বাড়ছে। ফ্রান্সের প্রেসিডেন্টের সফরের মাধ্যমে সম্পর্ক বহুমুখী ও গভীর করার একটি সুযোগ তৈরি হবে। জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ ও ফ্রান্স একসঙ্গে কাজ করছে। কারণ, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ভঙ্গুর অবস্থায় রয়েছে।

১৯৯০ সালের পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের ঢাকা সফর হতে যাচ্ছে এটি। সে সময় ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশে সফর করেছিলেন।