NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

সংসদ অধিবেশন দেখতে এলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৩ পিএম

সংসদ অধিবেশন দেখতে এলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ঢাকা: জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষ করলেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

সোমবার মাগরিবের নামাজের বিরতির পর তিনি সংসদের ভিআইপি গ্যালারিতে বসে সংসদের অধিবেশন দেখেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাবেক রাষ্ট্রপতির উপস্থিতির বিষয়টি জানান দেন। সংসদ সদস্যরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান।

সোমবার বৈঠকে আইন প্রণয়ন কার্যক্রম চলাকালে আবদুল হামিদ সংসদের ভিআইপি গ্যালারিতে প্রবেশ করে। ওই সময় জাতীয় পরিচয় নিবন্ধন আইন উত্থাপন কার্যক্রম চলছিল। আইনটি উত্থাপন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই স্পিকার সাবেক রাষ্ট্রপতির উপস্থিতি জানান দেন। 

 

তিনি বলেন, আমি আনন্দের সাথে জানাচ্ছি সাবেক রাষ্ট্রপতি জনাব মো. আবদুল হামিদ আজকের সংসদের বৈঠক প্রত্যক্ষ করছেন। সকল সংসদ সদস্যরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানান।

পরে অন্য একটি ইস্যুতে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, গত ৫৩ বছরের ইতিহাসে এই সংসদে যে ঘটনাটা আমরা প্রত্যক্ষ করলাম সেটা গণতন্ত্রের সৌন্দর্য। সংসদে নীরবে নিবৃতিতে একটি অভূতপূর্ব ঘটনা দেখলাম।

সাবেক রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই সংসদের একজন স্পিকার ছিলেন। ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেছেন। তিনি ডেপুটি লিডার অব দ্য অপজিশন ছিলেন। দুইবার দেশের রাষ্ট্রপতি ছিলেন। কোনো রাষ্ট্রপতির অবসরের পরে সংসদে এসে অধিবেশন প্রত্যক্ষ করেছেন-এটা বোধ হয় প্রথম। সেজন্য উনার থেকে আমরা অনেক কিছু শিখেছি। অনেক কিছু জেনেছি। বাংলাদেশের রাজনীতির গগনে উনি একজন অত্যন্ত সফল রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই।