NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস আজ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:০৫ এএম

>
বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস আজ

নারী জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা (মেনস্ট্রুয়াল হাইজিন)। কিন্তু অনেকেই এ বিষয়ে কথা বলতে চান না, লজ্জা পান এবং বিষয়টিকে ব্যক্তিগত বলে মনে করেন। মাসিক নিয়ে অজ্ঞতার কারণে নারীর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। সে কারণে ২০১৪ সাল থেকে সারা বিশ্বে ২৮ মে পালিত হয়ে আসছে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস।

আজ বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য—- ‘২০৩০ সালের মধ্যে পিরিয়ডকে জীবনের একটি স্বাভাবিক ব্যাপার হিসেবে প্রতিষ্ঠিত করা’।

২০২১ সালে প্রকাশিত এক সমীক্ষার তথ্য অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ স্কুলপড়ুয়া মেয়ে ফার্মেসিতে যেতে লজ্জা পাওয়ার কারণে, পরিবারের অসহযোগিতার কারণে এবং বাজারে উচ্চমূল্যের কারণে মাসিক সুরক্ষাপণ্য ব্যবহারে অনীহা প্রকাশ করে।

ন্যাশনাল হাইজিন বেজলাইন সমীক্ষা অনুযায়ী, মাত্র ১০ শতাংশ স্কুলপড়ুয়া কিশোরী তাদের মাসিকের সময় স্যানিটারি প্যাড ব্যবহার করে। ৮৬ শতাংশ কিশোরী পুরনো কাপড় বা ন্যাকড়া ব্যবহার করে। এর মধ্যে মাত্র ১১ শতাংশ মেয়ে সঠিক নিয়ম মেনে কাপড় ব্যবহার করে। বাকিরা ঘরের কোণায় কাপড় রাখে, যা সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করার আগেই ফের ব্যবহার করে।

বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নারীদের যারা ঘরে থাকেন এবং কর্মজীবী নন, তাদের মধ্যে স্যানিটারি ব্যবহারের প্রবণতা মাত্র ১২ শতাংশ। দীর্ঘদিন অপরিষ্কার কাপড় ব্যবহারের ফলে নারীদের জরায়ুমুখের ক্যান্সার ও ইনফেকশন সমস্যা দেখা দেয়। দেশে প্রতি বছর ১৩ হাজার নারী মারা যাচ্ছে জরায়ুমুখের ক্যান্সারের কারণে।

এ অবস্থায় সবার মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের কিশোরী ও নারীদের জন্য বছরব্যাপী কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।