NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে : জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০২:০৫ পিএম

ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে : জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা: বাংলাদেশ থেকে অনেকে ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে যাচ্ছেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ নির্দেশ দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন। সেটা হলো আমাদের অনেক প্রবাসী অনেকে বিভিন্ন কাজে যখন যাচ্ছেন, এরকম বিভিন্ন জায়গায় আমাদের কাছে তথ্য আসছে, ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে যাচ্ছেন তারা। ভুয়া ডাক্তার, ভুয়া ইঞ্জিনিয়ারিং- এরকম পাস করে তারা যাচ্ছেন।’

‘সেক্ষেত্রে কীভাবে এই ভুয়া সার্টিফিকেট তারা নেয়, কীভাবে এই ভুয়া সার্টিফিকেটসহ তারা যায়, কারা তাদেরকে এ কাজে সহযোগিতা করে এবং তারা নিজেরাও যারা এই কাজটি করছে, তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। ওই ব্যাপারে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় তাদেরকে সহযোগিতা করবে’, বলেন মন্ত্রিপরিষদ সচিব।

এ ধরনের সংখ্যা কত-জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সংখ্যাটা বিষয় নয়। এরকম অভিযোগ প্রায়ই পাওয়া যাচ্ছে। হয়তো দেখা গেল সে আসলে ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশে গেছে। ওই দেশে গিয়ে ধরা পড়েছে। তারা তো বুঝে ফেলেছে। তখন একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। ওখানে তারা একটা অস্বস্তির মধ্যে পড়ে যায়। এটাকে খুব শক্তভাবে হ্যান্ডেল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’