NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ঢাকা আসতে পারেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ০৮:২৮ এএম

ঢাকা আসতে পারেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ

ঢাকা: বাংলাদেশে আসতে পারেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ভারতের জি-২০ সম্মেলন শেষে আগামী ১১ সেপ্টেম্বর ঢাকা সফরে আসার সম্ভাবনা আছে তার। 

বুধবার (৩০ আগস্ট) এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী।

 

তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের সফর এখনো নিশ্চিত হয়নি। অনেকেই জি-২০-এ আসছেন। সেই সুযোগে তারা আমাদের দেশে আসার একটা উদ্যোগ নিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি।

তবে ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছিলেন।

 

ড. মোমেন আরো বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় এলে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইত্যাদি ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

১৯৯০ সালের পর এই প্রথম ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফরে আসছেন।