NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

যক্ষ্মা নির্মূলে অন্যতম বাধা সচেতনতার অভাব : ডেপুটি স্পিকার


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৪, ০২:১৯ পিএম

যক্ষ্মা নির্মূলে অন্যতম বাধা সচেতনতার অভাব : ডেপুটি স্পিকার

ঢাকা: সচেতনতার অভাবকে যক্ষ্মা নির্মূলে অন্যতম বাধা উল্লেখ করে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, দেশ থেকে অনেক মহামারি দূর হয়েছে, যক্ষ্মাও দূর হবে। যক্ষ্মা নির্মূলে সরকার যথাসাধ্য কাজ করে যাচ্ছে, সরকারের সাথে সব শ্রেণি পেশার মানুষকে গুরুত্ব সহকারে কাজ করতে হবে। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসের মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি (এনটিপি)’র নেতৃত্বে এবং স্টপ ঢিবি পার্টনারশিপ-ইউএনওপিএস’র সহযোগিতায় আইসিডিডিআরবি ও প্রিপ ট্রাস্ট আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য ফখরুল ইমাম। যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসের সদস্য সচিব আরমা দত্তের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন সংসদ সদস্য শিরীন আহমেদ, সুলতানা নাদিরা, জিন্নাতুল বাকিয়া, শবনম জাহান, খোদেজা নাসরিন আক্তার হোসেন, জাকিয়া পারভীন, নার্গিস রহমান, জাকিয়া তাবাস্সুম ও আফরোজা হক এবং আইসিডিডিআরবি’র সিনিয়র টিবি মিটিগেশন অ্যান্ড কোর্ডিনেশন অ্যাডভাইজার ডা. আজহারুল ইসলাম খান।

 

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ডেপুটি স্পিকার বলেন, 'সরকারের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পৌঁছে দিয়েছে। তবে যক্ষ্মার মতো রোগকে রুখতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

যক্ষ্মা সম্পর্কে সচেতনতা ও সনাক্তকরণের হার বৃদ্ধি এবং ঝুঁকি কমিয়ে আনার কাজে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে হবে। কমিউনিটি ক্লিনিকগুলোকে আরো সক্রিয় করতে হবে।'

 

সভাপতির বক্তব্যে এমপি ফখরুল ইমাম বলেন, 'এর আগে কালাজ্বর, ম্যালেরিয়া ও কলেরার মতো মহামারি থাকলেও এখন তা নেই। একইভাবে যক্ষ্মাও দেশে থাকবে না।

তবে এ জন্য যক্ষ্মার ভয়াবহতা সম্পর্কে নির্বাচনী এলাকায়, জাতীয় সংসদ ও অন্যান্য আলোচনায় সংসদ সদস্যদের বক্তব্য রাখতে হবে। যক্ষ্মা সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।'