NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

শেখ হাসিনার কাছে শিখতে চান পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ১০:১৭ পিএম

শেখ হাসিনার কাছে শিখতে চান পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী

ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শিখতে চাই বলে জানিয়েছেন পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমাও। তিনি বলেছেন, আমি শিখতে চাই কিভাবে জনগণের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করা যায়। কিভাবে ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমার শেখা দরকার।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তিমুর লেস্তের দিলিতে গুসমাওয়ের অফিসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

বৈঠকে গুসমাও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ পূর্ব তিমুরের মানুষের হৃদয়ে রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সাফল্যগুলো নিছক কোনো ঘটনা নয়।

বরং তাঁর  প্রতিশ্রুতি ও লক্ষ্যযুক্ত পদ্ধতির কারণে এগুলো অর্জিত হয়েছে।

 

পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দ্বিপাক্ষিকভাবে সহযোগিতা সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। তিমুরের প্রধানমন্ত্রী এ সকল ক্ষেত্রে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।

রোহিঙ্গা ইস্যুতে গুসমাও বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সংকট সমাধানে কিছু বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরেন।

পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী আগামী বছর বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করলে পররাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তকে উষ্ণভাবে স্বাগত জানান। সূত্র : বাসস