NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ডিএমপি কমিশনারের সঙ্গে পিটার হাসের সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫৩ এএম

ডিএমপি কমিশনারের সঙ্গে পিটার হাসের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মহানগর পুলিশের  (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৩০) সকালে ডিএমপি হেড কোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সাম্প্রতিক জঙ্গি অভিযান ও গ্রেপ্তার এবং রাজধানীর আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।