NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

শোকাবহ আগস্ট পালন করেছে হামবুর্গ আওয়ামী লীগ


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:১৫ এএম

শোকাবহ আগস্ট পালন করেছে হামবুর্গ আওয়ামী লীগ

জাতীয় শোক দিবস ও ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহততের স্মরণ করেছে জার্মানির হামবুর্গ আওয়ামী লীগ শাখা। 

জার্মানির বন্দরনগরী হামবুর্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও একুশে আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে শোকাবহ মাস আগস্ট পালন করে হামবুর্গ শাখা আওয়ামী লীগ। 

শোকাবহ মাসটি উদযাপন উপলক্ষে নগরীর একটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অংশ নেন হামবুর্গ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রতন, এ্যাপোলে এলাহী, মহসীন শাহ, মো. আজহার হোসেন, শাহ আলম খান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মোল্লাসহ আরও অনেকে। 

 

এসময় বক্তারা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে, জাতীয় সংগীত বাজানো ও নিরবতা পালন শেষে সকলেই বঙ্গবন্ধুসহ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।