NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৩ এএম

>
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (৩ জুন) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও তিনি জানান।

নজরুল ইসলামের গ্রেপ্তারের বিষয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক তিনজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। আসামিরা হলেন, রেজাউল করিম মন্টু, শহিদ মণ্ডল ও মো. নজরুল ইসলাম। এর মধ্যে নজরুল ইসলাম পলাতক ছিলেন। নজরুল ইসলাম স্বাধীনতা যুদ্ধের সময় নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেন। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। এর ফলশ্রুতিতে র‌্যাব ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি নজরুলকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় আজ সাড়ে ১২ টায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করে।

খন্দকার আল মঈন আরও বলেন, গ্রেপ্তার নজরুল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নওগাঁর বদলগাছি থানার পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে স্বাধীনতার পক্ষের নিরীহ-নিরস্ত্র বেশ কয়েকজনকে হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, ঘরবাড়ি লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে। নজরুল রাজধানীর মোহাম্মদপুর আত্মগোপনে ছিলেন।