NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

‘বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩’ অনুষ্ঠানে তারকা শিল্পীরা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৭ এএম

‘বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩’ অনুষ্ঠানে তারকা শিল্পীরা

কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে আগামী ২৬ ও ২৭ আগস্টে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‌‘বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩’ অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজকদের উদ্যোগে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও নানা আয়োজনের কথা তুলে ধরা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী, সহ-সভাপতি কাজী জুনায়েদ হোসেন, সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ, সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান রনিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সূচি ও লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ। তিনি বলেন, আমাদের আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের এই আয়োজন।

 

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী বলেন, আমাদের এই আনন্দঘন মুহূর্তেকে স্মরণীয় করতে বাংলাদেশ থেকে আসছেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন, ফোক খ্যাত লাভলী দেব, তরুণ প্রজন্মের বালাম, মুজা, ক্রোনেজ ব্যান্ড এবং ক্যালগেরির কায়া ব্যান্ড সংগীতের দল।

প্রবাস জীবনে বাঙালিদের মাঝে এই আয়োজন মনের খোরাক ও নির্মল আনন্দ দিতে শতভাগ সফল হবে বলে প্রত্যাশা আয়োজকদের। অনুষ্ঠানে আলবার্টা সরকারের প্রধানমন্ত্রী ডানিয়েল স্মিথসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরাও
উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।