NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

স্লোভিয়ানস্ক শহরে রাশিয়ার হামলায় হতাহত ২৬


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৩৫ পিএম

স্লোভিয়ানস্ক শহরে রাশিয়ার হামলায় হতাহত ২৬

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরে রাশিয়ার সামরিক বাহিনীর হামলার ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। রোববার (৩ জুলাই) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরে রুশ হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

এ দিকে স্লোভিয়ানস্ক শহরের পাশাপাশি রোববার (৩ জুলাই) রাশিয়ার হামলা হয়েছে আরেক পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোরস্কেও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরা।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ান সেনাবাহিনী রোববার (৩ জুলাই) পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্ক ও ক্রামতোরস্কের পাশাপাশি খারকিভ শহরেও হামলা করেছে। এসব হামলায় রকেট সিস্টেমের পাশাপাশি সোভিয়েত আমলের স্মার্চ রকেট দিয়ে গোলাবর্ষণ করেছে তারা।

তিনি বলেছেন, ইউক্রেনের প্রতিটি শহর ধ্বংস করার জন্য রাশিয়ার কাছে যথেষ্ট অস্ত্র রয়েছে। রোববার (৩ জুলাই) রাতে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলায় শুধু স্লোভিয়ানস্ক শহরেই ছয়জন নিহত হয়েছেন এবং প্রায় ২০ জন আহত হয়েছেন।

রাশিয়ার হামলায় একটি মেয়ে নিহত হয়েছে, তার নাম ইয়েভা। সে চলতি বছরের আগস্টে ১০ বছরে পা দিতো। তিনি আরও বলেন, ইউক্রেনের একের পর এক শহর ধ্বংস করার জন্য রাশিয়ার কাছে যথেষ্ট স্মার্চ, উরাগান এবং গ্র্যাড সিস্টেম অস্ত্র রয়েছে। তারা এখন দনবাসে তাদের অস্ত্র ও গেলাবারুদের বৃহত্তম মজুত জমা করেছে।