NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

যুবলীগ নেতা টিপু হত্যা : জিতুকে জামিন দেননি আপিল বিভাগ


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫৪ পিএম

যুবলীগ নেতা টিপু হত্যা : জিতুকে জামিন দেননি আপিল বিভাগ

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার অন্যতম আসামি ইমরান হোসেন জিতুকে জামিন দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (২১ আগস্ট) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি। আসামি জিতুর পক্ষে শুনানি করের আইনজীবী আব্দুর নূর দুলাল।

২০২২ সালের ২৪ মার্চ রাতে খিলগাঁও রেলগেটের কাছে টিপুর গাড়িতে হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা এক ব্যক্তি যানজটে আটকে পড়া টিপুর গাড়ির কাছে এসে তাকে গুলি করেন। হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে সেসময় গাড়ির পাশে থাকা রিকশার আরোহী কলেজছাত্রী প্রীতিও মারা যান। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই টিপুর স্ত্রী স্থানীয় নারী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন।

এ মামলায় চার্জশিট দাখিল করা পর্যন্ত জিতুকে জামিন দেন হাইকোর্ট। পরে ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গত বছরের ৫ ডিসেম্বর হাইকোর্টের জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। পাশাপাশি রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।

পরবর্তী সময়ে চেম্বার আদালতের স্থগিতাদেশ তুলে জিতুকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগের দুই নম্বর বেঞ্চ। কিন্তু এর দুইদিন পর স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য গোপন করে জিতু জামিন নিয়েছেন— এমন একটি তথ্য রাষ্ট্রপক্ষের মাধ্যমে আপিল বিভাগের নজরে আনা হলে জিতুকে দেওয়া আগের জামিন আদেশ প্রত্যাহার করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এখন আসামি জিতুকে কারাগারেই থাকতে হচ্ছে।