NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ডেনমার্কে জাতীয় শোক দিবস পালিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:১৬ এএম

ডেনমার্কে জাতীয় শোক দিবস পালিত

ডেনমার্কের কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। 

ডেনমার্কে নিযুক্ত রাষ্ট্রদূত এ. কে. এম. শহীদুল করিম ১৫ আগস্ট সকালে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্ধোধন করেন। এরপরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। দূতাবাস মিলনায়তনে সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও  পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

বিকালে দূতাবাস মিলনায়তনে দিনটি উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডেনমার্কে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা, প্রবাসী বাংলাদেশি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে শহীদ জাতির পিতা ও তার পরিবারবর্গের সদস্যসহ স্বাধীনতা যুদ্ধের আগে ও পরে বাঙালির স্বাধীকার আন্দোলনে আত্মত্যাগকারী সকল বীরের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান কর্মজীবনের ওপর নির্মিত একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

 

ডেনমার্ক নিবাসী প্রবাসী বাংলাদেশিরা এ আলোচনা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।