NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ইতালিতে জাতীয় শোক দিবস পালিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৭ পিএম

ইতালিতে জাতীয় শোক দিবস পালিত

১৫ আগস্ট ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। 

আয়োজিত অনুষ্ঠানসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত জাতীয় পতাকা অর্ধনমিত করেন।এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতির পিতা ও তার পরিবারের সকল শহিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, বাণী পাঠ, জাতির পিতার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা অনুষ্ঠান, জাতির পিতা ও তার পরিবারের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন তেলাওয়াত এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনা সভায় ইতালি, মন্টেনিগ্রো ও সার্বিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান তার বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ  বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাঙালির প্রতিটি ন্যায়সংগত আন্দোলনে তার অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন।

 

দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, ইতালি আওয়ামী লীগ, বাংলাদেশ সমিতির নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, নারী নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।