NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

সাকিবের অর্ধশতক, ২ হাজার রানের মাইলফলক, লড়াই; তবুও হেরেছে বাংলাদেশ!


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০৭:৩৭ এএম

সাকিবের অর্ধশতক, ২ হাজার রানের মাইলফলক, লড়াই; তবুও হেরেছে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক: ডমিনিকায় একাই বুক চিতিয়ে লড়াই করেছেন সাকিব আল হাসান। ক্যারিবীয়দের দেওয়া ১৯৪ রানের টার্গেটে খেলতে নেমে যখন প্রথম ৮ বলেই নেই দুই উইকেট, তখন সাকিব আল হাসানের লড়াইয়ের শুরু। সেই লড়াই চলেছে ম্যাচের শেষ পর্যন্ত।

সবাই তাকে ছেড়ে গেছে, কবিতার এই লাইনের মতোই লড়েছেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদ ১১ রানে সাজঘরে ফেরার পর তরুণ তুর্কি আফিফ হোসেনকে নিয়ে লড়াইটা শুরু করেন সাকিব আল হাসান। 

২৭ বলে ৩৪ রানের ইনিংস খেলে ফেরেন আফিফ। ক্রিজে আসেন নুরুল হাসান সোহান, তবে তিনিও থিতু হতে পারেননি। অসাধ্য সাধনের লড়াইয়ে সাকিব আল হাসান। এর মাঝেই ৫ ‍উইকেট হারিয়ে ১০০ রান ছোঁয় বাংলাদেশ। এরপর সাকিবের ব্যাটে ভর করেই বাংলাদেশের ১৫০ ছোঁয়া। সেই সাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ২০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন সাকিব।

 

শেষ পর্যন্ত সাকিব আল হাসান অপরাজিত থেকেছেন ৬৮ রানে। বাংলাদেশ থেমেছে ১৫৮ রানে। তার মানে টাইগারদের হারটা শেষ অবধি ৩৫ রানে। যদিও হাতে ছিল আরও ৪  উইকেট।

প্রথম আট বলেই বাংলাদেশের ছিল না দুই উইকেট। ব্যক্তিগত ৫ রানে ফিরেছেন ওপেনার লিটন কুমার দাস, তার পরের বলেই তিন রানে সাজঘরের পথে এনামুল বিজয়।

আর এই দুই জনকেই ঘায়েল করেছেন ওবেদ ম্যাককয়।  চাপ সামলানোর আগেই ফিরেছেন দলের অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ।

প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশকে ১৯৪ রানের টার্গেট দিয়েছে নিকোলাস পুরানের দল। এই যাত্রায় ২৮ বলে ৬১ রানে ইনিংস খেলে অপরাজিত ছিলেন পাওয়েল। এর আগে ৫৭ রান করেছেন ওপেনার ব্রান্ডন কিং, অধিনায়ক নিকোলাস পুরান খেলেছেন ৩৪ রানের ইনিংস।
নিকোলাস পুরান আউট হওয়ার পর ক্যারিবীয়দের ভালোভাবেই খেলায় ধরে রাখে রবমান পাওয়েল। বাংলাদেশি বোলারদের ওপর তিনি রীতিমতো ঝড় তোলেন। অর্ধশত হাঁকিয়েও ছুটতে থাকেন সামনের দিকে।