NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি নেতাদের সঙ্গে চা চক্রে দুই কংগ্রেসম্যান


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০৭:৫৫ এএম

আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি নেতাদের সঙ্গে চা চক্রে দুই কংগ্রেসম্যান

ঢাকা:  আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) নেতাদের সঙ্গে চা চক্রে মিলিত হয়েছেন ঢাকা সফররত মার্কিন কংগ্রেসের দুই সদস্য। রবিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় তাদের মধ্যে এই বৈঠক শুরু হয়।

দুই কংগ্রেসম্যান হলেন- এডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিক। রাজনীতিকদের মধ্যে বৈঠকে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, নাহিম রাজ্জাক, মেজর রানা, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের। 

বৈঠকে অংশ নিতে বিকাল সাড়ে ৪টার আগেই তারা পিটার হাসের বাসায় প্রবেশ করেন।

 

এর আগে দুই কংগ্রেসম্যান দুপুর ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজ এবং বৈঠক করেন তারা।