NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo
বললেন তথ্যমন্ত্রী

১৩ বছর ধরে শুনছি, ঈদের পর বিএনপির আন্দোলন


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৪:৩১ এএম

১৩ বছর ধরে শুনছি, ঈদের পর বিএনপির আন্দোলন

ঢাকা: ঈদের পর আন্দোলন, শীতের পর আন্দোলন- বিএনপির এ হুঁশিয়ারি গত ১৩ বছর ধরে শুনে আসছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ রোববার দুপুর ১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদক ফোরামের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির ঈদের পর আন্দোলনের হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, ঈদের পর আন্দোলন, শীতের পর আন্দোলন, পরীক্ষার পর আন্দোলন এটি গত ১৩ বছর ধরে শুনে আসছি। এটা কি এই ঈদের পরে বলেছে, নাকি অন্য কোনো ঈদের কথা বলেছে, সেটা পরীক্ষা-নিরীক্ষা করে বের করতে হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, জনগণ তাদের আন্দোলনে কখনো সাড়া দেয়নি। জনগণ তাদের ওপর নানা কারণে বিরাগ। কারণ, তারা জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না। জনগণের বিষয় নিয়ে তারা কথা বলে না। তারা কথা বলেন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক জিয়ার শাস্তি নিয়ে। জনগণের ওপর নিক্ষেপ করে পেট্রল বোমা। আমি আশা করব, তারা জনগণের কাছে যাবে।

ঈদের পর আন্দোলন, পরীক্ষার পর আন্দোলন, এসব বলে বিএনপি নিজেদের ক্রমাগত হাস্যকর হিসেবে উপস্থাপন করছে। যেটা দেখে রাজনীতিবিদ হিসেবে আমারও কষ্ট লাগছে।

এ সময় অন্যদের মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার, বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, সংবাদ প্রতিদিনের সম্পাদক রিমন মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।