NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মেসির ট্রান্সফার নিয়ে প্রশ্ন তোলা খেলোয়াড়কে দল থেকে ছাঁটাই!


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:৫৯ এএম

মেসির ট্রান্সফার নিয়ে প্রশ্ন তোলা খেলোয়াড়কে দল থেকে ছাঁটাই!

ফুটবল বিশ্বকে অনেকটা চমক উপহার দিয়েই মাস দুয়েক আগে ইন্টার মায়ামিতে চুক্তি করেছেন সময়ের সেরা তারকা লিওনেল মেসি। বিশ্বকাপের মাত্র ছয়মাস পর, ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় মেসির এই যুক্তরাষ্ট্র যাত্রা মেনে নিতে পারেননি অনেকেই। এমনকি মেসির এই সিদ্ধান্ত নিয়ে নেতিবাচক মন্তব্যও করেছেন অনেকেই। 

তেমনই একজন ছিলেন স্বয়ং ইন্টার মায়ামির ডাচ গোলরক্ষক নিক মার্সম্যান। তবে মেসির না, তার সমালোচনার কেন্দ্রে ছিল ক্লাব ইন্টার মায়ামি। কিন্তু সেই সমালোচনা সম্ভবত ভালোভাবে নেয়নি ক্লাব কর্তৃপক্ষ। মেসিকে দলে টানা এক মাসের মধ্যেই মার্সম্যানের সাথে চুক্তি বাতিল করেছে ইন্টার মায়ামি। 

 

জুনে ইএসপিএনকে নিক মার্সম্যান বলেছিলেন, মেসিকে দলে টানার জন্য এখনই প্রস্তুত না ইন্টার মায়ামি। ক্লাবের অবকাঠামো এবং নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন এই ডাচ গোলরক্ষক, ‘ ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ক্লাব এখনো মেসির আগমনের জন্য প্রস্তুত নয়। আমাদের স্টেডিয়াম অস্থায়ী, মানুষ মাঠে চলে আসে। কোনো ফটক নেই। আমরা নিরাপত্তা ছাড়াই স্টেডিয়াম থেকে বের হই। আমি মনে করি তারা (মায়ামি) এখনো প্রস্তুত নয়। কিন্তু আমরা আশা করছি, সে আসবে।’

৩২ বছর বয়সী ডাচ গোলকিপার মার্সম্যান মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছিলেন ২০২১ সালে। ফেইনুর্ড থেকে মায়ামিতে নাম লেখানোর পর যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে ২৯টি ম্যাচ খেলেছেন মার্সম্যান।

 

মার্সম্যানের মন্তব্য অবশ্য মেসির সাথে মায়ামির চুক্তিতে প্রভাব ফেলেনি। মেসি ঠিকই এসেছেন ইন্টার মায়ামিতে। তাকে বরণও করা হয়েছে রাজকীয়ভাবে। এমনকি আস্ত গ্যালারিও উড়িয়ে এনেছিল ক্লাব কর্তৃপক্ষ। 

মেসিও ক্লাবকে প্রতিদান দিয়েছেন উজাড় করে। এখন পর্যন্ত লিগ কাপের চার ম্যাচের সবকটিতেই দলকে জয় এনে দিয়েছেন এই আর্জেন্টাইন লিটল ম্যাজিশিয়ান। চার ম্যাচে তার গোলসংখ্যা সাত।