NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

শেখ কামাল বাংলাদেশের যুব সমাজের অনুপ্রেরণার নাম


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৭ এএম

শেখ কামাল বাংলাদেশের যুব সমাজের অনুপ্রেরণার নাম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল বাংলাদেশের তরুণ ও যুব সমাজের অনুপ্রেরণার নাম। 

শনিবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‌উইন্ডি টাউন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন মানুষ। একজন দক্ষ ও সফল সংগঠক। ছিলেন দূরদর্শী ও গভীর চিন্তা বোধ সম্পন্ন নেতৃত্বের অধিকারী। 

প্রতিমন্ত্রী বলেন, ক্যাপ্টেন শেখ কামাল তার মাত্র ২৬ বছরের জীবনে দেশকে অনেক কিছু দিয়ে গেছেন। তিনি তার অসাধারণ মেধা ও যোগ্যতায় দেশের ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক জগতে রেখে গেছেন বিশেষ অবদান। তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আধুনিকতার পথপ্রদর্শক।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের সহপাঠী ও বন্ধু মাশুরা হোসেন, তাওরিদ হুসেইন (বাদল),  বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাহাত আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় প্রমুখ।