NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ফের বেনজিমার গোল, শেষ আটে আল ইত্তিহাদ


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:২৯ এএম

ফের বেনজিমার গোল, শেষ আটে আল ইত্তিহাদ

স্পোর্টস ডেস্ক: ক্রিস্তিয়ানো রোনালদোর পর সৌদি আরবের ফুটবলে সবচেয়ে বড় নাম করিম বেনজিমা। ব্যালন ডি’অর জয়ী ফরাসি এই তারকা আল ইত্তিহাদের জার্সিতে অভিষেকটা রাঙিয়েছিলেন চোখ-ধাঁধানো এক গোলে। পাশাপাশি আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপ পর্বে ইএস তিউনিসের বিপক্ষে করেছিলেন একটি অ্যাসিস্টও। বেনজিমার দল জিতেছিল ২-১ গোলে।

রবিবার রাতে ফের দলকে জয় এনে দিলেন বেনজিমা।

 

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আল ইত্তিহাদ ১-০ গোলে হারিয়েছে তিউনিসিয়ার ক্লাব স্পোর্টিফ এসফ্যাক্সিয়েনকে। জয়সূচক একমাত্র গোলটি করেছেন বেনজিমা। ম্যাচের ৬৩তম মিনিটে ডি বক্সের মধ্যে বল পেয়ে হেডে করিম বেনজিমাকে পাস দেন তার সতীর্থ।

তিনি বলটি ডান পায়ে রিসিভ করে ঘুরে দূরের পোস্টে শট নেন। বল জড়ায় জালে, গোলরক্ষকের পেছন দিয়ে বল যাওয়ায় তিনি ধরার সুযোগ পাননি।

 

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আল ইত্তিহাদ। বুধবার সন্ধ্যায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা ইরাকি ক্লাব আল শোর্তার মুখোমুখি হবে।

শোর্তা ২ ম্যাচের একটিতে জিতে ও ১টিতে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে।