NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

‘বেশি সুন্দরী’ হওয়ার কারণে কাজ পাননি অভিনেত্রী!


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৭ এএম

>
‘বেশি সুন্দরী’ হওয়ার কারণে কাজ পাননি অভিনেত্রী!

নায়িকাদের অন্যতম যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয় তার সৌন্দর্য। যে নায়িকা যত বেশি সুন্দরী, তার ভক্ত-অনুরাগী তত বেশি। কাজের ক্ষেত্রেও পান অগ্রাধিকার। কিন্তু বলিউড অভিনেত্রী গওহর খানের ক্ষেত্রে ঘটল ব্যতিক্রম। ‘বেশি সুন্দরী’ হওয়ার কারণে তিনি কাজ থেকে বাদ পড়েছেন।

সিনেমার নাম ‘স্লামডগ মিলিয়নিয়ার’। ড্যানি বয়েল পরিচালিত এই সিনেমা ৮টি বিভাগে অস্কার জিতেছিল। ফলে ইতিহাসের অন্যতম সেরা সিনেমা হিসেবে উচ্চারিত হয় এর নাম।

এই ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় কাজের জন্য অডিশন দিয়েছিলেন গওহর খান। পাঁচটি ধাপে অডিশন পার করে এগিয়েও আসেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়া হয়। কারণ হিসেবে জানানো হয়, তিনি দেখতে বেশি সুন্দরী।

ওই ঘটনা নিয়ে আফসোসের শেষ নেই গওহরের। তিনি বলেন, “আমার জীবনে সবচেয়ে বড় একটি প্রজেক্ট বেশি সুন্দর হওয়ার কারণে হারাতে হয়েছিল। এটি ছিল ‘স্লামডগ মিলিয়নিয়ার’। ড্যানি বয়েলের সঙ্গে দেখা করেছিলাম এবং অডিশনের পাঁচটি পর্বও পার করেছি। পঞ্চম রাউন্ডে ড্যানি বলেছিলেন, ‘তুমি চমৎকার অভিনয়শিল্পী। তুমি কি সত্যিই ভারতে প্রশিক্ষণ নিয়েছো?’ সেই সময় আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আমি বলেছিলাম, ভারতেই প্রশিক্ষণ নিয়েছি। তিনি বলেন, ‘তোমার কথা শুনে ভারতের মনে হয় না। এটি কীভাবে আয়ত্ত করেছো?’ আমি বলেছিলাম, স্যার, আমি জানি না। চেষ্টা করেছি এবং প্রতিদিনই এটি চর্চা করি। তিনি বলেছিলেন, ‘তুমি খুব চমৎকার অভিনেত্রী কিন্তু কোনো এক কারণে তোমাকে এতে নিতে পারছি না। আমাকে তিনটি শ্রেণির বয়স মেলাতে হবে। তোমার চেহারার জন্য তোমাকে নিতে পারব না।”

উল্লেখ্য, ‘স্লামডগ মিলিয়নিয়ার’ মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। এতে কাজ করতে পারলে এটিই হতো গওহর খানের প্রথম সিনেমা। তবে পরের বছর ‘রকেট সিং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিনেত্রীর। এরপর তিনি ‘ইশাকজাদে’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ও ‘বেগমজান’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।