NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের মার্কিন দূতকে ১৪ কংগ্রেসম্যানের চিঠি


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৩, ১১:০৩ পিএম

বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের মার্কিন দূতকে ১৪ কংগ্রেসম্যানের চিঠি

শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি দিয়েছেন ১৪ কংগ্রেসম্যান।

বৃহস্পতিবার (২৭ জুলাই) এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন চিঠিতে স্বাক্ষরকারীদের একজন মার্কিন কংগ্রেসম্যান বব গুড। তবে টুইটে তিনি চিঠির কপিটি প্রকাশ করেননি।

টুইটে কংগ্রেসম্যান বব গুড লিখেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের প্রাপ্য অধিকার। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আমি আমার ১৩ সহকর্মীর সঙ্গে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি পাঠিয়েছি।

এর আগে, চলতি বছরের জুনের শুরুর দিকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ তৈরিতে জরুরি পদক্ষেপ চেয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছিলেন ছয় কংগ্রেসম্যান। সেই চিঠিতে স্বাক্ষরকারীদের একজন ছিলেন মার্কিন কংগ্রেসম্যান বব গুড।