NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

থার্ড টার্মিনালের ৮১ শতাংশ কাজ শেষ, উদ্বোধন অক্টোবরে


খবর   প্রকাশিত:  ১২ নভেম্বর, ২০২৩, ০২:৩৬ পিএম

থার্ড টার্মিনালের ৮১ শতাংশ কাজ শেষ, উদ্বোধন অক্টোবরে

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বৃহস্পতিবার (২৭ জুলাই) হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনাল পরিদর্শন করেছেন। 

তিনি এলিভেটেড ড্রাইভওয়ে, বোর্ডিং ব্রিজ, ডিপার্চার লাউঞ্জের ফ্যাসিলিটি, চেক ইন কাউন্টার ও সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেমসহ নির্মাণাধীন টার্মিনালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা মুখ্যসচিবের সঙ্গে ছিলেন। 

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কনসালটেন্ট থার্ড টার্মিনালের এখন পর্যন্ত শেষ হওয়া (৮১ শতাংশ) কাজ সম্পর্কে মুখ্য সচিবকে ব্রিফ করেন। মুখ্যসচিব তাতে সন্তোষ প্রকাশ করেন। 

আগামী অক্টোবর মাসে থার্ড টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হযরত শাহজালাল বিমানবন্দরের নবনির্মিত এ ৩য় টার্মিনালে বিশ্বের শীর্ষস্থানীয় আধুনিক বিমানবন্দরগুলোর সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। টার্মিনালটিতে ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকায় ৩৭টি উড়োজাহাজ পার্ক করার স্থান, ১ হাজার ২৩০টি গাড়ি পার্কিং করার সুবিধাসহ পার্কিং ভবন, ৬৩ হাজার বর্গফুট জায়গায় আমদানি-রপ্তানি কার্গো কমপ্লেক্স এবং ১১৫টি চেক ইন কাউন্টার থাকবে।