NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

চার দিনের সফরে কলকাতায় তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৬:১৩ পিএম

চার দিনের সফরে কলকাতায় তথ্যমন্ত্রী

ঢাকা: চার দিনের সফরে কলকাতায় গেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এই সফরে তিনি তার কিছু ব্যক্তিগত কর্মসূচির সঙ্গে কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান ইন্দো-বাংলা প্রেস ক্লাবের কর্মকর্তারা। সেখান থেকে সোজা ইএম বাইপাস সংলগ্ন একটি হোটেলে যান।

সেখানেই রাতে থাকেন তিনি। বুধবার (২৬ জুলাই) তিনি ব্যক্তিগত কাজে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে যাবেন।

 

সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বাংলাদেশ ভবন পরিদর্শন করবেন। সেখানে বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে তার মতবিনিময় হওয়ার কথা।

 

আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। এরপর ওই দিন ইন্দো-বাংলা কাউন্সিল ফর কমার্শিয়াল অ্যান্ড কালচারাল কোলাবরেশনের আয়োজনে কলকাতায় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়সভায় যোগ দেবেন।

এরপর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল এবং সংবাদমাধ্যমের বিষয়ে নানা আলোচনা করবেন। শুক্রবার (২৮ জুলাই) কলকাতার জোড়াসাঁকো পরিদর্শনে যাবেন তিনি।

 

 

শনিবার (২৯ জুলাই) বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।