NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

৮টি ছাগলসহ ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ পিএম

৮টি ছাগলসহ ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনায় ছাগল চড়ানোর সময় ট্রেনে কাটা পড়ে নূরজাহান খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় তার প্রায় ৮টি ছাগল ট্রেনে কাটা পড়ে মারা যায়। বুধবার (২৬ জুলাই) সকালে চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনার শাপলা পার্ক সংলগ্ন ছোট পুলের নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরজাহান খাতুন ওরফে নুরী উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের মৃত আবুল কালাম মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে নুরজাহান ছাগল চড়াতে যান। রেললাইনের উপর দিয়ে ছাগল নিয়ে যাচ্ছিলেন। অসাবধানতায় ট্রেনে কাটা পড়েন নূরজাহান। এ সময় তার ৮টি ছাগলও কাটা পড়ে। 

দর্শনা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান ঢাকা পোস্টকে বলেন, ট্রেনে কাটা পড়ে নূরজাহান নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন।