NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও উৎক্ষেপণে সহযোগিতা করবে এয়ারবাস


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৫, ০৬:১৪ এএম

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও উৎক্ষেপণে সহযোগিতা করবে এয়ারবাস

আন্তর্জাতিক মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান এয়ারবাস বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও উৎক্ষেপণে বাংলাদেশকে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

রোববার (২৩ জুলাই) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন গিয়োম  অধ্রা দ্যো কোরধ্রেলের নেতৃত্বে এয়ারবাস এর তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে প্রতিনিধিদল এই আগ্রহের কথা প্রকাশ করে।

সাক্ষাৎকালে তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ তৈরি, উৎক্ষেপণ এবং অরবিটাল স্লট বরাদ্দ এবং স্যাটেলাইটটির ধরনসহ বিস্তারিত নিয়ে মত বিনিময় করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশে গত সাড়ে ১৪ বছরে ডিজিটাইজেশনের ধারাবাহিকতায় বিস্ময়কর অগ্রগতি হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উৎক্ষেপণ বর্তমান সরকারের অন্যতম অর্জন। এর মাধ্যমে বাংলাদেশ পরিণত হয়েছে স্যাটেলাইট ক্লাবের ৫৭তম গর্বিত সদস্যে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ দেশের টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারসহ দুর্গম অঞ্চলে ডিজিটাল সংযোগ স্থাপন ও প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে নিরবচ্ছিন্ন ডিজিটাল সংযোগ স্থাপনে অভাবনীয় ভূমিকা রাখছে। 

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, এটি হবে আর্থ অবজারভেটরি স্যাটেলাইট। 

ডেপুটি হেড অব মিশন ডিজিটাল প্রযুক্তির বিকাশে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।

প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন- এয়ারবাস এর সিনিয়র  ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ভেসবাল এবং এয়ারবাস এর প্রধান প্রতিনিধি মোরাদ বউরোফেলা।