NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

টুইটারেও মেসি ঝড়


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১৩ পিএম

টুইটারেও মেসি ঝড়

দুর্দান্ত এক ফ্রিকিকে মার্কিন ফুটবলে নিজের উপস্থিতি জানান দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচের অন্তিম সময়ে তার করা গোল ইন্টার মায়ামিকে এনে দিয়েছে আরাধ্য এক জয়। ম্যাচ শেষের একদিন পরেও থামেনি মেসির গোল নিয়ে উন্মাদনা।  

যুক্তরাষ্ট্রে মেসির প্রথম গোলের ভিডিও নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছিল মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ। এরপর থেকেই সারাবিশ্বের লাখো মানুষের কাছে পৌঁছে গিয়েছে সেই গোল। টুইটারে ৫১ মিলিয়ন বার দেখা হয়েছে ফ্রিকিকটি।

টুইটার ছাড়াও ফেসবুকেও অসংখ্য মানুষ দেখেছে মেসির গোলটিকে। শুধুমাত্র মেজর লিগ সকারের ফেসবুক পেইজ থেকেই ২১ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে ভিডিও। 

মেসির গোল ছাড়াও পুরো ম্যাচে মেসির উপস্থিতি নিয়ে আলাদা ভিডিও প্রকাশ করেছে এমএলএস কর্তৃপক্ষ। সেই ভিডিওতেও ছিল ভক্তদের উন্মাদনা। দেখেছেন কয়েক মিলিয়ন মানুষ। এছাড়াও আরও বিভিন্ন সব ভিডিও ফুটেজ ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হতে শুরু করেছে। 

যুক্তরাষ্ট্রের ক্রীড়াজগতে বিভিন্ন খেলার সরাসরি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা খুবই পরিচিত এক দৃশ্য। এনবিএ, এনএফএল কিংবা এমএলএসের টুইটারে প্রায়ই খেলার বিভিন্ন ভিডিও ফুটেজ প্রকাশ করা যায়। ইউরোপিয়ান ক্রীড়াঙ্গনে কপিরাইট ইস্যু থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রে এমন বিধান দেখা যায় না। 

মূলত নিজেদের খেলার মানের ব্র্যান্ডিং করতেই এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্থাগুলো। মেসির গোলের ফুটেজ প্রকাশ তারই এক অংশ।  

মেসির অভিষেক ম্যাচ ঘিরে ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন বিভিন্ন অঙ্গনের নামী সব মুখ। বাস্কেটবলের কিংবদন্তি লেব্রন জেমস, টেনিসের সেরেনা উইলিয়ামস, রাগবির টম ব্র্যাডি ছাড়াও ছিলেন সেলেব্রেটি জগতের নামী অনেক মুখ।