NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

সাফে সালাউদ্দিনের ১৩, টুর্নামেন্ট ২৭


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০২ পিএম

>
সাফে সালাউদ্দিনের ১৩, টুর্নামেন্ট ২৭

নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১২ আগস্ট। স্বাগতিক নেপাল ফুটবল ফেডারেশনের অনুরোধে সেই টুর্নামেন্ট ১৭ দিন পিছিয়েছে। নতুন সূচি অনুযায়ী ২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর চলবে এই চ্যাম্পিয়নশিপ। 

আজ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সাফের নির্বাহী সভা ও কংগ্রেস। বিকেলে কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার আগে হয়েছিল নির্বাহী সভা। সেই সভায় নারীদের সাফের নতুন সূচি অনুমোদিত হয়েছে। শ্রীলঙ্কার পরিস্থিতি সংকটময় হলেও দেশটির ফেডারেশন ৫-১৬ সেপ্টেম্বর সাফ অনূর্ধ্ব চ্যাম্পিয়নশিপ  আয়োজন চালিয়ে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছে। আজকের নির্বাহী সভায় সাফের ডিসিপ্লিনারি এবং কোড অফ কন্ডাক্ট অনুমোদন হয়। 

বিকেলে সাফ কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেই কংগ্রেসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন চতুর্থ বারের মতো দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন। চার বারই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও দুই সহ-সভাপতি পদ শূন্য রয়েছে। এই শূন্য পদ আগামী কংগ্রেসে নির্বাচনের মাধ্যমে পূরণ হবে। 

পুনরায় সাফের দায়িত্ব পেয়ে কাজী সালাউদ্দিন বলেন, ‘২০০৯ সালে আমি যখন সাফের দায়িত্ব নিয়েছিলাম তখন সাফের মাত্র একটি টুর্নামেন্ট ছিল, সাফ চ্যাম্পিয়নশিপ । আমার এই সময় পর্যন্ত সাফের নানা পর্যায়ে ২৭ টি টুর্নামেন্ট করেছি। এর মাধ্যমে প্রমাণ হয় আমরা কতটা গতিশীল।’ 

সালাউদ্দিনের ১৩ বছরে সাফের যত টুর্নামেন্ট-
সাফ চ্যাম্পিয়নশিপ  : ৬
সাফ নারী চ্যাম্পিয়নশিপ : ৫
সাফ অ-১৫ চ্যাম্পিয়নশিপ :৬
সাফ অ-১৫ নারী চ্যাম্পিয়নশিপ : ৩
সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিপ : ৪
সাফ অ-১৮, ১৯ নারী চ্যাম্পিয়নশিপ : ৩