NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ভেনেজুয়েলার বিপক্ষেও হারল আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩০ এএম

ভেনেজুয়েলার বিপক্ষেও হারল আর্জেন্টিনা

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় শুরু হয়েছে প্লেয়া সান্তা মার্টা ২০২৩-এর ভি সাউথ আমেরিকান গেমস। সেখানে বিচ সকার ফুটবলে বুধবার (১৯ জুলাই) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হয় আর্জেন্টিনা। এই ম্যাচেও পরাজয়ের স্বাদ পায় মেসি-ডি মারিয়াদের দেশের ফুটবলাররা।

কলম্বিয়ার মাল্টিস্পোর্টস পার্ক কোর্টের বিচ সকার স্টেডিয়াম স্থানীয় সময় দুপুর আড়াইটায় শুরু হয় ম্যাচটি। নির্ধারিত সময়ে ম্যাচটি ৪-৪ গোলে ড্র হলে ট্রাইবেকারে গড়ায়। সেখানে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে হারায় ভেনেজুয়েলা।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে হেরে যায় আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪-৩ গোলে ব্রাজিলের কাছে হারে আলবিসেলেস্তেরা। টানা দুই হারে পয়েন্ট টেবিলের তলানিতে তারা। তাই পরের রাউন্ডে ওঠার সুযোগ এখন ক্ষীণ।  

এদিকে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এই গ্রুপের টেবিলের শীর্ষ স্থানে রয়েছে ব্রাজিল। সমান সংখ্যাক ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে এবং তৃতীয় স্থানে ভেনেজুয়েলা। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ২০ জুলাই উরুগুয়ের বিপক্ষে।