NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

আওয়ামী লীগের উপকমিটির সদস্য হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জয়


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৭ পিএম

আওয়ামী লীগের উপকমিটির সদস্য হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জয়

নিউইয়র্ক: বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত এবং বিখ্যাত সিভিস হেলথের সফ্‌টওয়ার ইঞ্জিনিয়ার জেড ও জয়। রবিবার (১৬জুলাই) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

শিক্ষাগত জীবনে তিনি নিউইয়র্ক সিটি কলেজ অব টেকনলজি থেকে কম্পিউটার সিস্টেম টেকনলজির উপর গ্রাজুয়েশন করেছেন। একই কলেজ থেকে তিনি ইংরেজী সাহিত্যের উপর প্রতিযোগিতামূলক আর্টিকেল লিখে আউট স্ট্যান্ডিং রাইটার খেতাবে ভুষিত হন। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিজনেস ইনফরমেশন এন্ড ম্যানেজমেন্টের উপর এডভান্সড ডিপ্লোমা করেছেন। 

 

জয় যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছিলেন।