NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

খালি মুখে বাংলার মানুষ বিএনপিকে ভোট দেবে না : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৩, ০৮:৫৭ এএম

খালি মুখে বাংলার মানুষ বিএনপিকে ভোট দেবে না : সেতুমন্ত্রী

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে হেরে যাওয়ার কথা ভাবতেই বিএনপির মন খারাপ। আপনারা মাথা গরম করবেন না, মন খারাপ করবেন না। আমরা শান্তি চাই, শান্তিপূর্ণ পরিবেশ চাই। শান্তি যত বাড়বে, আমাদের ভোট তত বাড়বে।’

 

আজ বুধবার (১৯ জুলাই) তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা ভেবেছিল কখন আসবে আজরা জেয়া, সেই আশায় চোখেমুখে স্বপ্ন ছিল। আমেরিকার নেতারা চলে গেল। বিএনপির চোখমুখ শুকিয়ে গেছে, তাদের গলা শুকিয়ে গেছে।

বিএনপির নেতাদের আমেরিকা বলে দিয়েছে, তত্ত্বাবধায়ক নিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই।’

 

তিনি আরো বলেন, ‘বিএনপি শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়। আমেরিকা বলে গেছে, কাউকে ছাড়া কোনো কিছু নয়। বাংলাদেশের নিয়ম, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

ইউরোপও বলে গেছে। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। দুনিয়ার যত গালিগালাজ তারা দেয়। এখন সব দোষ শেখ হাসিনার। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে, এটাই তাদের জ্বালা।’

 

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘মান-সম্মান রাখতে চাইলে আন্দোলন ছেড়ে নির্বাচনে আসুন। বাংলাদেশের মানুষ আপনাদের মান-সম্মান রাখবে না। বিএনপির ভোট আছে? ভোট করার মতো কোনো কাজ আছে? খালি মুখে ভোট বাংলার মানুষ আর দেবে না।’

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।