NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমান : সেনাপ্রধান


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ০৫:০৪ এএম

সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমান : সেনাপ্রধান

ঢাকা: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির গর্ব হিসেবে দেখার প্রয়াসে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা অব্যহত থাকবে।

তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ‘বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নে সাংগঠনিক কাঠামো অনুযায়ী সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমান। 
সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের  বাত্সরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নাটোর জেলার কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 

আইএসপিআর জানায়, সেনা প্রধান কোর অব ইঞ্জিনিয়ার্সের সকল অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। এসময় তিনি কোর অব ইঞ্জিনিয়ার্সের গেৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে এ কোরের সকল সদস্যের প্রতি আহবান জানান। এছাড়াও সেনাবাহিনী প্রধান।দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্সের  বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

 

 

সম্মেলনে সেনাবাহিনী ও কোর অব ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা এবং সকল ইউনিট অধিনায়করা উপস্থিত ছিলেন।