NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

মাহির বডি ফিটনেস নেই, বয়স হয়েছে: আজিজ


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৫, ০৬:৪৩ এএম

>
মাহির বডি ফিটনেস নেই, বয়স হয়েছে: আজিজ

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন মাহিয়া মাহি। আরও সহজ করে বললে, প্রযোজক আব্দুল আজিজদের হাত ধরেই ঢালিউডে এসেছেন তিনি। এরপর জাজের বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে।

মাহির ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’। দুটি সিনেমাই নারীকেন্দ্রিক। এগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতারে। দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। ভক্তদের কাছে মাহি পরিচিতি পান ‘অগ্নিকন্যা’ হিসেবে।

এবার প্রযোজক আব্দুল আজিজ ঘোষণা দিলেন, ‘অগ্নি ৩’ আসছে। এই ঘোষণায় স্বাভাবিকভাবেই দর্শকের মনে আগ্রহ তৈরি হয়েছে। সবাই জানার চেষ্টা করছেন, এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে কে থাকবেন। আগের দুটি সিনেমার মতো মাহিকেই নেওয়া হবে নাকি নতুন কেউ আসবেন অগ্নি হয়ে?

আজিজের ফেসবুক পোস্টে এক ব্যক্তি মন্তব্য করেন, “আমি মাহিকেই চাইব। ‘অগ্নি’ সিরিজে মাহিই সেরা পারফর্ম করেছে।”

কিন্তু প্রযোজক আজিজ জানালেন, মাহি থাকছেন না। ওই মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, ‘মাহির বর্তমানে বডি ফিটনেস আর ফ্লেক্সিবিলিটি নেই। বয়স হয়েছে। তাছাড়া এটা নতুন গল্প। সুতরাং মাহির থাকা উচিৎ নয়।’

mahi-aziz
আবদুল আজিজের সেলফিতে মাহিয়া মাহি

অনেকে বলাবলি করছেন, ‘অগ্নি ৩’-এ পূজা চেরিকে দেখা যেতে পারে। সেই সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন আজিজ। তিনি বলেছেন, ‘এই চরিত্রটির জন্য একজন সুপারফিট অভিনেত্রীর দরকার। তাই হলিউড থেকে কাউকে নেওয়ার কথা ভাবছি। কারণ এবারের চরিত্রটি আগের চেয়ে আরো বেশি চ্যালেঞ্জিং। আরো বেশি ঝুঁকিপূর্ণ দৃশ্য আছে। পূজা এত ঝুঁকি নিতে পারবে বলে মনে হচ্ছে না।’

সিনেমাটির গল্প চূড়ান্ত হয়ে গেছে। তবে নির্মাতা কে হবেন, সেটা এখনো চূড়ান্ত করা হয়নি। আজিজ জানিয়েছেন, বাংলাদেশের সৈকত নাসিরের সঙ্গে প্রাথমিক আলাপ সেরেছেন। হয়ত তিনি পরিচালনা করবেন। আবার হলিউডের কোনো নির্মাতাও থাকতে পারেন।

উল্লেখ্য, ‘অগ্নি’ মুক্তি পায় ২০১৪ সালে। এতে মাহির সঙ্গে অভিনয় করেন আরিফিন শুভ। সিনেমাটি সে বছর সফল হয়। এরপরের বছরই তাই জাজ মুক্তি দেয় ‘অগ্নি ২’। এতে মাহির বিপরীতে কলকাতার ওম সাহানিকে দেখা যায়। এটিও পেয়েছিল সাফল্য। দুটি সিনেমাই পরিচালনা করেছিলেন ইফতেখার চৌধুরী।