NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ১২:৪৯ পিএম

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

ঢাকা: পরিবেশ সুরক্ষিত রাখতে সকলকে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, বৃক্ষরোপণ পরিবেশে অক্সিজেনের ভাণ্ডার তৈরি করে। তাই দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে সকলকে সম্পৃক্ত হতে হবে।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনের 'পার্লামেন্ট মেম্বার্স ক্লাব' প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ সব কথা বলেন তিনি।

এসময় স্পিকার একটি আম ও একটি কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন।

 

শিরীন শারমিন চৌধুরী বলেন, 'জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনজীবনকে প্রভাবিত করছে। জীবনকে নানামুখী সংকটের মুখে ফেলছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

' পরিবেশ সংরক্ষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বৃক্ষরোপণ জাতীয় সংসদের একটি ধারাবাহিক কর্মসূচি বলে উল্লেখ করেন তিনি।

 

কর্মসূচিতে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম  ও সৈয়দা রুবিনা আক্তার এমপিসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।