NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ২৯, ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাবিতে নীল দলের কার্যক্রম নিষিদ্ধ ও শাস্তির দাবিতে উপাচার্যকে স্মারকলিপি আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সমর্থন চাইল বাংলাদেশ গেজেট বাতিলের পর আপিলে ফিরছেন ৩৪ জুলাইযোদ্ধা স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: দেড় লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে সিনেপ্লেক্সে একসঙ্গে মুক্তি পেল ৪ আলোচিত সিনেমা আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’
Logo
logo

আবারও ১১ মামলায় শুনানি পেছাল খালেদা জিয়ার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৯ এএম

আবারও ১১ মামলায় শুনানি পেছাল খালেদা জিয়ার

ঢাকা: রাষ্ট্রদ্রোহের মামলাসহ মোট ১১টি মামলায় বিএনপির চেয়ারপারসন  খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে ২০ আগস্ট নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ রবিবার (১৬ জুলাই) মামলাগুলোতে খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে না পারায় তার আইনজীবী সময় আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

 

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

১১ মামলার মধ্যে ১০টি ২০১৫ সালে অগ্নিসংযোগের ঘটনায় করা হয়েছিল এবং অন্যটি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের শহীদদের সম্পর্কে রাষ্ট্রদ্রোহী মন্তব্য করার অভিযোগে ঢাকার একটি আদালতে দায়ের করা হয়েছিল।

খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা গ্যাটকো, নাইকো এবং বড়পুকুরিয়া কয়লাখনি ঢাকার অন্য তিনটি বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে। দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন রয়েছে আরো দুটি মামলা।