NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

কুমিল্লা নামে বিভাগ আমার ব্যক্তিগত চাওয়া নয়, কোটি মানুষের দাবি : বাহার


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:২৯ এএম

কুমিল্লা নামে বিভাগ আমার ব্যক্তিগত চাওয়া নয়, কোটি মানুষের দাবি : বাহার

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, “কুমিল্লা’ নামে কুমিল্লা বিভাগ চাওয়ার কথাটা আমার ব্যক্তিগত কথা না। কুমিল্লার কোটি মানুষে দাবি এটা। আমার বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা গণমানুষের এই দাবি প্রত্যাখ্যান করবেন না।”

স্থানীয় সময় গত ৯ জুলাই লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত গণসংবর্ধনা ও কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা বলেন তিনি। দ্য কুমিল্লা কনসোর্টিয়াম ইউকে এ অনুষ্ঠানের আয়োজন করে।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি এমপি বাহার আরও বলেন, “ঐতিহ্যবাহী কুমিল্লায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অনেক স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। এই কুমিল্লা খুনি খন্দকার মোশতাকের কুমিল্লা নয়, এমনকি সে কুমিল্লার স্থায়ী বাসিন্দাও নয়। কুমিল্লায় অসংখ্যা জ্ঞানী ও গুণী মানুষের জন্ম, তাই আমরা সবাই ‘কুমিল্লা’ নামেই বিভাগ চাই।”

 

অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, মুক্তিযোদ্ধা এনামুল হক, দ্য কুমিল্লা কনসোর্টিয়াম ইউকের প্রধান উপদেষ্টা রুহুল আমিন, আহ্বায়ক সাইফুল ইসলাম দুদু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা ও যুগ্ম-আহবায়ক আইনজীবী সোহেল কারিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।