NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে অনুরোধ


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৮:২২ এএম

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে অনুরোধ

ঢাকা: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং বাহিনীটির সাত জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার কর‌তে দেশটিকে অনুরোধ করেছে বাংলাদেশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে বৈঠকে এ অনুরোধ করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি আজরা জেয়া।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব বলেন, বৈঠকে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে।

 

পররাষ্ট্রসচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গত এক দশকের অগ্রগতি তুলে ধরা হয়েছে। গতকাল তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। রোহিঙ্গা শিবিরে তার অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রসচিব।

 

দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান মাসুদ বিন মোমেন।

বৈঠকে ঢাকার পক্ষে পররাষ্ট্রস‌চিব ছাড়াও ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।