NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

নির্বাচন নিয়ে বিএনপির সিদ্ধান্তহীনতা ও ষড়যন্ত্র স্পষ্ট : সজীব ওয়াজেদ জয়


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৬ পিএম

নির্বাচন নিয়ে বিএনপির সিদ্ধান্তহীনতা ও ষড়যন্ত্র স্পষ্ট : সজীব ওয়াজেদ জয়

ঢাকা:  নির্বাচন নিয়ে বিএনপির সিদ্ধান্তহীনতা এবং ষড়যন্ত্র স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া একটা রাজনৈতিক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা ভুল সিদ্ধান্ত দেশ ও জাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।

এ ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি সব সময় ব্যর্থতার পরিচয় দিয়েছে।

 

তিনি বলেন, যখন জাতীয় নির্বাচন এগিয়ে আসে তখন খালেদা জিয়ার দলটি খুবই বিধ্বংসী হয়ে ওঠে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বিএনপির মধ্যে এখন সে রকম লক্ষণই দেখতে পাচ্ছেন। নির্বাচন নিয়ে দলটির সিদ্ধান্তহীনতা ও ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট।

 

তিনি আরো বলেন, ২০১৪ সালের নির্বাচন বর্জনের নামে দলটি জ্বালাও-পোড়াওয়ের মধ্য দিয়ে জনগণকে ক্ষতিগ্রস্ত করেছে। তাদের আগুন-সন্ত্রাসের বলি হয়েছে কয়েক শ সাধারণ মানুষ। ২০১৮ সালে অংশ নিলেও নির্বাচন বানচাল এবং বিতর্কিত করার ষড়যন্ত্র বাস্তবায়নই ছিল তাদের প্রধান লক্ষ্য। 

ফেসবুকের এই পোস্টের সঙ্গে অতীতে বিএনপির নানা তৎপরতা নিয়ে একটি ভিডিও যুক্ত করেছেন তিনি।