NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ঠাকুরগাঁও পৌরসভায় বন্ধ হতে যাচ্ছে ট্রাক ও ট্যাংকলরির টোল আদায়


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪২ এএম

ঠাকুরগাঁও পৌরসভায় বন্ধ হতে যাচ্ছে ট্রাক ও ট্যাংকলরির টোল আদায়

জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি : হাইকোর্ট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের ঠাকুরগাঁও পৌরসভায় বন্ধ হতে যাচ্ছে ট্রাক ও ট্যাংকলরির টোল আদায়।

বৃহস্পতিবার (৩০ জুন) রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমানারা বন্যা।

এর আগে বুধবার (২৯ জুন) হাইকোর্টের ডিভিশন ব্যাঞ্চের বিচারক জে বি এম হাসান ও সর্দার রাশেদ জাহাঙ্গীরের আদেশে ২০২৩ সালের ২৫ জুন পর্যন্ত টোল আদায় বন্ধের নির্দেশ দেন।

খোঁজ নিয়ে জানা যায়, ঠাকুরগাঁও ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতি ২০১৫ সালে পৌরসভায় টোল আদায় বন্ধের জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সে সময় হাইকোর্ট আমলে নিয়ে ২০১৮ সালের জানুয়ারি মাসে টোল আদায়ের বন্ধের জন্য নির্দেশ দেন। কিন্তু হাইকোর্টের আদেশ না মেনে পৌর কর্তৃপক্ষ পুনরায় শহরের তিনটি স্থানে টোল আদায়ের জন্য আবারও দেন।

সম্প্রতি ঠাকুরগাঁও ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতি হাইকোর্টে আবারও টোল বন্ধের জন্য রিট করে। সেই রিটের পরিপ্রেক্ষিতে ২৯ জুন হাইকোর্টের ডিভিশন ব্যাঞ্চের বিচারক জে বি এম হাসান ও সর্দার রাশেদ জাহাঙ্গীরের আদেশে ২০২৩ সালের ২৫ জুন পর্যন্ত টোল আদায় বন্ধের নির্দেশ দেন।

ঠাকুরগাঁও ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল রানা জাগো নিজকে বলেন, শহরে অবৈধভাবে টোল আদায় করছে পৌর কর্তৃপক্ষ। লোড ও আনলোডের জন্য পৌর কর্তৃপক্ষ টোল আদায়ের চুক্তি করে ইজারা দিলেও সেই নীতি অনুসরণ করে না ইজারাদাররা। তারা পৌর শহরে চলন্ত গাড়ি থামিয়ে টোল আদায় করছে।

ঠাকুরগাঁও ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া প্রমানিক জাগো নিউজকে বলেন, আমরা পৌর শহরের মধ্যে টোল বন্ধের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। ২০২১ সালে টোল আদায় বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আদেশ পাস হয়। কিন্তু সেই আদেশ মানছে না পৌর কর্তৃপক্ষ। এজন্য টোল বন্ধের জন্য হাইকোর্টে রিট করি। হাইকোর্ট এক বছরের জন্য টোল আদায় বন্ধের নির্দেশ দেন।

পৌর মেয়র বন্যা বলেন, আমি নিজেও ট্রাক, ট্যাংকলরির কাছ থেকে টোল আদায়ের বিরোধী। ২০১৮ সালে দেওয়া হাইকোর্টের আদেশ অমান্য করে কী করে টোল আদায় হচ্ছিল সেটা ঠিক আমার বোধগম্য নয়। বিষয়টি আমার জানা ছিল না। বিগত মেয়র কোনো প্রকার ব্যবস্থা নেননি। নতুন আদেশের একটি কপি আমার হাতে এসেছে। শিগগির হাইকোর্টের আদেশ আমলে নেওয়া হবে।