NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নিউইয়র্কে সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠান


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৭ পিএম

নিউইয়র্কে সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠান

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলা গানের বিশ্বখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠান আয়োজন করা হয়েছে। স্থানীয় পিজি গ্রুপের আয়োজনে আগামী ১৫ জুলাই নিউইয়র্ক সিটির জ্যামাইকায় এ সংগীতানুষ্ঠান হবে। এই সংগীতানুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন।

অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার সকালে নিউইয়র্কে এসে পৌঁছান সাবিনা ইয়াসমিন। এ সময় জেএফকে এয়ারপোর্টে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পিজি গ্রুপের সিইও পার্থ গুপ্ত। সঙ্গে ছিলেন সাংস্কৃতিক সংগঠক সাহাবউদ্দিন চৌধুরী লিটন।

সাবিনা ইয়াসমিনের সংগীতানুষ্ঠানকে ঘিরে কমিউনিটিতে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানের টিকিট প্রায় শেষ বলে জানিয়েছেন পার্থ গুপ্ত।