NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বাংলাদেশে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫৪ পিএম

বাংলাদেশে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া

ঢাকা: বাংলাদেশে বসবাসরত নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাস ও অস্ট্রেলিয়ান হাইকমিশন এ সতর্কতা জারি করে।

মার্কিন দূতাবাস জানায়, প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের সাধারণ নির্বাচন আগামী জানুয়ারি কিংবা এর মধ্যে অনুষ্ঠিত হবে। এজন্য রাজনৈতিক দলগুলোর সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের মাত্রাও তীব্র থেকে তীব্রতর হতে পারে। এই অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত।

মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষ ও সহিংসতায় রূপ নিতে পারে। এজন্য মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং সভা-সমাবেশের আশপাশে সতর্ক অবস্থানে থাকতে হবে। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকতে এবং দূতাবাসের পরবর্তী হালনাগাদেও নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

অস্ট্রেলীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দেশটির নাগরিকদের সতর্ক করে বলা হয়, আগামী জানুয়ারির মধ্যে বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সভা-সমাবেশসহ রাজনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।

এসব রাজনৈতিক কর্মসূচি এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলা হয়, পূর্ব সতর্কবার্তা ছাড়াই রাজনৈতিক কর্মকাণ্ড সহিংসতায় রূপ নিতে পারে। সে ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।