NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ জন হাজি, ১০১ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩২ পিএম

দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ জন হাজি, ১০১ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন হাজিরা। গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ১১৫টি হজ ফ্লাইটে (সবশেষ তথ্য) দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ জন হাজি।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০১ জন হাজির মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এরমধ্যে সর্বশেষ মঙ্গলবার (১১ জুলাই) মারা গেছেন ৩ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

তথ্যমতে, তিন এয়ারলাইন্সের মোট ১১৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪৫টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪৬টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ২৪টি।

অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০১ জন হাজি মারা গেছেন। এদের মধ্যে ৭৭জন পুরুষ ও ২৪ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৮৫ জন, মদিনায় ৫ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৭ জন, আরাফায় ২ জন এবং মুজদালিফায় ১ জন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।