NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইনকের সাবেক উপদেষ্টা নিজাম উদ্দীন আর নেই


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২১ পিএম

চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইনকের সাবেক উপদেষ্টা নিজাম উদ্দীন আর নেই

নিউইয়র্ক: চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইনকের সাবেক নির্বাচন কমিশনার ও উপদেষ্টা এডভোকেট নিজাম উদ্দীন আহমেদ ইন্তেকাল (ইন্নালিল্লাহে—-রাজিউন) করেছেন। বেশ কিছু দিন থেকে তিনি ফুসফুস ক্যানসারের সাথে যুদ্ধ করছিলেন। রোববার নিউইয়র্ক সময় বিকেল সাড় ৪টায় ব্রঙ্কসের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
চট্রগ্রাম সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির পক্ষ থেকে মাকসুদুল এইচ চৌধুরী তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আল্লাহ ওনাকে সকল দোষ ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
এডভোকেট নিজাম উদ্দীন আহমেদ (৭০) পরিবার পরিজন নিয়ে ব্রঙ্কসে বসবাস করতেন। তার জন্মস্থান চট্রগ্রামের রাউজান উপজেলায়। মৃত্যুকালে ৩ সন্তান, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিজাম উদ্দীনের নামাজে জানাজা সোমবার বাদ জোহর ব্রংকসে অনুষ্ঠিত হয়। চট্রগ্রাম সমিতি তার ফিউনারেলের দায়িত্ব গ্রহন করেছে। তার মরদেহ দাফনের উদ্দেশে সোমবার রাতে বাংলাদেশে পাঠানো হবে।