NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ০৯:১৫ এএম

পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় পর্নোগ্রাফি মামলায় কাজী শাহাদাৎ হোসেন নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার কাজী শাহাদাৎ হোসেন আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। 

আগৈলঝাড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামে এক গৃহবধূ ৩ জুলাই পুকুরে গোসল করতে যান। এ সময় একই বাড়ির কাজী আজাদের ছেলে গৃহবধূর চাচাতো ভাই কাজী বিফোর গোপনে তার গোসল করার ভিডিও ধারণ করে মেসেঞ্জারে ভিডিও পাঠায় এবং রাতে তার সাথে দেখা করতে বলেন। দেখা না করলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। গৃহবধূ বিফোরের কথায় রাজি না হলে তার কাছে ২ লাখ টাকা দাবি করেন। 

বিষয়টি ওই গৃহবধূ তার স্বামী ও পরিবারের লোকজনকে জানালে, পরিবারের লোকজন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী শাহাদাৎ ও স্থানীয় কাজী তুষারের কাছে জানালে তারা বিফোরের ধারণ করা ভিডিওটি গোপন করার চেষ্টা করেন।

স্থানীয়ভাবে বিচার না পেয়ে ওই গৃহবধূ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় পর্নোগ্রাফি আইনে তিনজনের নামে মামলা দায়ের করেন। মামলার ২ নম্বর আসামি আওয়ামী লীগ নেতা কাজী শাহাদাৎকে নিজ এলাকা থেকে রোববার রাতে এসআই আলী হোসেন গ্রেপ্তার করেন।

মামলায় প্রধান আসামি কাজী বিফোরকে আগেই গ্রেপ্তার করা হয়েছে।