NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সিলেট-তামাবিল মহাসড়কে বাস বন্ধের প্রতিবাদে পরিবহন ধর্মঘট


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ পিএম

সিলেট-তামাবিল মহাসড়কে বাস বন্ধের প্রতিবাদে পরিবহন ধর্মঘট

সিলেট-তামাবিল মহাসড়কে বাসচাপায় ৫ জন নিহতের ঘটনায় সিলেটের জৈন্তাপুর উপজেলার ১৭ পরগনার সালিশ কমিটি বাস চলাচল বন্ধের ঘোষণার প্রতিবাদে সোমবার (১০ জুলাই) ভোর ৬টা থেকে সব ধরনের পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিক নেতারা।

রোববার (৯ জুলাই) পরিবহন শ্রমিক ও মালিকদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ।

তিনি জানান, শুক্রবার (৭ জুলাই) রাতে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে পাঁচজন নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে যাত্রীবাহী বাস চলতে দেননি জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ। আমাদের কথা হচ্ছে গাড়ি চলতে না দেওয়ার তারা কে? আর যে বাহনটির (ইজিবাইক) সঙ্গে বাসের সংঘর্ষ হয়েছে সেটি একটি নিষিদ্ধ বাহন। রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটেতে পারে তাই বলে এ ধরনের কাজ করা তো উচিত নয়। তাই তার এ কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা এ কর্মবিরতির ডাক দিয়েছি।

প্রসঙ্গত, ৭ জুলাই রাত সাড়ে ১০টায় সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় বাস ও ইজিবাইক সংঘর্ষে পাঁচজন নিহত হন। পর দিন শনিবার রাতে জৈন্তাপুর ১৭ পরগনার সালিশ কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক ৯ জুলাই থেকে সিলেট-তামাবিল মহাসড়কে সব ধরনের বাস মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।