NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

বাজেটে সম্মতি রাষ্ট্রপতির


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৫১ পিএম

বাজেটে সম্মতি রাষ্ট্রপতির

ঢাকা: জাতীয় সংসদে পাস হওয়া বাজেটে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে সংসদে পাস হওয়া নির্দিষ্টকরণ বিল ২০২২-এ সম্মতি জানান তিনি। এছাড়া, বুধবার (২৯ জুন) পাস হওয়া অর্থ বিল ২০২২ এ-ও সম্মতি দেন তিনি।

বৃহস্পতিবার রাতেই দুটি বিল গেজেট আকারে প্রকাশিত হওয়ার মাধ্যমে তা আইনে পরিণত হয়েছে।

শুক্রবার (১ জুলাই) থেকে নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়ন শুরু হবে। এর আগে, বৃহস্পতিবার নতুন অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনে আগামী অর্থবছরের জন্য বাজেট কণ্ঠ ভোটে পাস হয়।